ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ, মৃত্যু বেড়ে ৬ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ, মৃত্যু বেড়ে ৬

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ, মৃত্যু বেড়ে ৬




ডেস্ক রিপোর্ট ॥ শুক্রবার সকালে দেশের রাজধানীসহ প্রায় অর্ধেক জুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পটি মুহূর্তেই সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়। নরসিংদী ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল, আর ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে থাকায় কম্পনটি ছিল অনেক তীব্র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। কম গভীরতার কারণে ঢাকাসহ বিভিন্ন জেলায় কম্পনটি সবার অনুভূত হয়। ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, গোপালগঞ্জ, রাজশাহী, দিনাজপুর এবং রংপুর জেলায় ভবন দুলে ওঠা, দেয়ালে ফাটল ও আতঙ্ক ছড়ানোর খবর পাওয়া গেছে।

ঢাকায় রেলিং ভেঙে মৃত্যু

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে রাজধানীর বংশালে। কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের পুরোনো রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। ভিডিওচিত্রে রক্তাক্ত লাশ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায়। আশেপাশের দোকানদার এবং পথচারীরা ছুটে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেন। পুলিশ বলছে, ভূমিকম্পের ঝাঁকুনিতেই রেলিংটি ভেঙে পড়ে।

নারায়ণগঞ্জে এক বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় রাস্তার পাশে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। আহত হয় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন। স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হলে মা–মেয়ে পথ দিয়ে হাঁটছিলেন; হঠাৎ দেয়ালটি ভেঙে তাদের ওপর পড়ে।

নরসিংদীতে সানশেড ধসে নিহত ২

নরসিংদীর গাবতলি এলাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি ভূমিকম্প অনুভূত হতেই সন্তানদের নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই সানশেডটি ভেঙে শিশু ওমর (১০) এবং ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ঢামেকে ভর্তি রয়েছেন।

এ ছাড়া নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে ৭৫ বছর বয়সি আরেক বৃদ্ধ নিহত হয়েছেন।

ভারতেও অনুভূত কম্পন

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও কম্পন অনুভূত হয়েছে বলে এনডিটিভি জানায়। ভূমিকম্প–পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

সারাদেশে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD