নলছিটি পুলিশের অভিযানে মাদক মামলার আসামি আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটি পুলিশের অভিযানে মাদক মামলার আসামি আটক

নলছিটি পুলিশের অভিযানে মাদক মামলার আসামি আটক




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিন সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নলছিটি থানার পুলিশ সূত্রে জানা যায়, শাহিনকে মঙ্গলবার রাতেই পৌরসভার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তিনি পৌরসভার ফেরিঘাট এলাকার আনিচ সরদারের ছেলে। নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, “আদালতের রায় ঘোষণার পর থেকে পলাতক থাকা আসামিকে ধরার জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।”

মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অভিযানের নেতৃত্ব দেন এএসআই নাজমুল ইসলাম, যিনি দলের সঙ্গে মিলিত হয়ে তাকে গ্রেপ্তার করেন।

ওসি আব্দুস ছালাম আরও জানান, “শাহিন সরদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য মামলায় প্রক্রিয়া শুরু হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD