জাতীয় সংকটে প্রশিক্ষিত অফিসারদের প্রস্তুতির বার্তা প্রধান উপদেষ্টার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জাতীয় সংকটে প্রশিক্ষিত অফিসারদের প্রস্তুতির বার্তা প্রধান উপদেষ্টার

জাতীয় সংকটে প্রশিক্ষিত অফিসারদের প্রস্তুতির বার্তা প্রধান উপদেষ্টার




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবের পরিবেশে পরিচালনা করতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ গ্রহণ করেন। চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের তরুণ অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক এই সামরিক প্রশিক্ষণ ভবিষ্যৎ নেতৃত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করবে।

ড. ইউনূস বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সক্রিয় সহায়তা প্রয়োজন।” তিনি গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের জন্য সহায়ক শক্তিতে পরিণত হয়েছিল।”

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ডিএসসিএসসির এই কোর্স তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশি এক অফিসার বলেন, “এখানে অর্জিত নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক জ্ঞান জাতীয় সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে। প্রয়োজনে নির্বাচন পরিচালনার ক্ষেত্রেও আমরা প্রস্তুত।”

চীন থেকে অংশ নেওয়া এক অফিসার বলেন, “বাংলাদেশের এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে সামরিক প্রশিক্ষণ প্রদান করছে। বহু দেশের অফিসারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা কর্মকাণ্ডকে আরও উন্নত করবে।”

বাংলাদেশি আরেক কর্মকর্তা বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য সময়োপযোগী। প্রশিক্ষণ শেষে আমরা জাতীয় দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD