গ্রহাণু আঘাতের ঝুঁকিতে বাংলাদেশসহ নয় দেশ Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




গ্রহাণু আঘাতের ঝুঁকিতে বাংলাদেশসহ নয় দেশ

গ্রহাণু আঘাতের ঝুঁকিতে বাংলাদেশসহ নয় দেশ




আন্তর্জাতিক ডেস্ক ॥ ২০২৪ ওয়াইআর-৪ নামের এক মহাজাগতিক শিলাখণ্ড ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, এর সংঘর্ষের সম্ভাবনা ১ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে।

নাসার তথ্য অনুযায়ী, যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে, তা হলে এর বিস্ফোরণের শক্তি হবে প্রায় ৮ মিলিয়ন টন টিএনটির সমান। এতে প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। বিজ্ঞানীরা সম্ভাব্য আঘাত হানার অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের কয়েকটি এলাকা চিহ্নিত করেছেন।

ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর।

অ্যারিজোনার লওয়েল অবজারভেটরির বিশেষজ্ঞ টেডি কারেটা বলেন, “আঘাতের সম্ভাবনা এখনো কম। তবে যদি সেটি সত্যি হয়, আমরা আগে থেকেই মানুষকে সরিয়ে নিতে পারব।”

গ্রহাণুটির আকার ১৩০ থেকে ৩০০ ফুটের মধ্যে। এটি ২০২৪ সালের ডিসেম্বরে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি থেকে প্রথম শনাক্ত করা হয়। বর্তমানে এটি টরিনো স্কেলে ৩ নম্বর পর্যায়ে অবস্থান করছে, যা ২০০৪ সালের অ্যাপোফিসের পর সর্বোচ্চ সতর্কতা।

জাতিসংঘের ‘প্ল্যানেটারি ডিফেন্স প্রটোকল’ ইতিমধ্যেই সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে নাসার ‘কাইনেটিক ইমপ্যাক্ট’ পদ্ধতি ব্যবহার করে এর গতিপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD