সংবাদ শিরোনাম:

রোহিঙ্গা সংকট-জলবায়ু ইস্যুতে বিশ্বকে বার্তা ইউনূসের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:48:24 pm, Tuesday, 23 September 2025
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, ভবিষ্যৎ ভূমিকা এবং বৈশ্বিক দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। সেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিক সহযোগিতার অপরিহার্যতা তুলে ধরেন।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ এখনো নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে এগোচ্ছে। আমরা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছি, তবে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা আমাদের অগ্রযাত্রাকে কঠিন করে তুলছে।” তিনি উল্লেখ করেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা উল্টো ফল বয়ে আনতে পারে। বরং আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, কারিগরি সহযোগিতা নিশ্চিত করা এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায্য উত্তরণের পথ তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, একটি উন্নত বিশ্ব গড়ে উঠবে আজকের সাহসী সিদ্ধান্ত, কার্যকর পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে। অতীতের ব্যর্থতায় নয়। তিনি সব পক্ষকে নতুন বিশ্বব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানান।

বক্তৃতায় ড. ইউনূস সোশ্যাল বিজনেস, নতুন ধরণের বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সমন্বিত প্রচেষ্টা ছাড়া বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়।

এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হয়েছেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রোহিঙ্গা সংকট-জলবায়ু ইস্যুতে বিশ্বকে বার্তা ইউনূসের

প্রকাশের সময় : 04:48:24 pm, Tuesday, 23 September 2025