সংবাদ শিরোনাম:

লালমোহনে আ.লীগ নেতা চেয়ারম্যান আক্তার’র সন্ত্রাস, হামলা-ভাংচুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:48:11 pm, Thursday, 29 November 2018
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে জেলা যুবদল নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডাওরী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন,সম্পাদক আবদুল কাদের সেলিম ভিপি, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সুত্রে জানা যায়, ভোলা-৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) বিএনপি প্রার্থী হিসেবে কেন্দ্রী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে সৌজন্য দেখা করতে ৪টি মাইক্রোবাসে জেলা যুবদলের নেতাকর্মীরা চরফ্যাসনে যাওয়ার জন্য লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বড় ডাওরী এলাকায় জেলা যুবদল নেতৃবৃন্দের গাড়ী বহরটি আসলে কালমা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাজিবের নেতৃত্বে তাদের গাড়ী বহরে হামলা চালানো হয়। এতে ভোলা জেলা যুবদলের সভাপতিসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুঞ্জেরহাট এলাকায় এনে প্রাথমিক চিকিৎসা শেষে তারা ভোলায় চলে যান বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন জানান, জেলা যুবদলের নেতৃবৃন্দ চরফ্যাশনে যাওয়ার সময় লালমোহন উপজেলার বড় ডাওরী এলাকায় গেলে আ.লীগ নেতা আক্তার চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গাড়ী বহরে আ.লীগ সন্ত্রাসীরা হামলা চালায়। এতে জেলা যুবদলের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২৫ নেতা কর্মী আহত হয়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় লালমোহন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ ছাত্রদল নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লালমোহনে আ.লীগ নেতা চেয়ারম্যান আক্তার’র সন্ত্রাস, হামলা-ভাংচুর

প্রকাশের সময় : 07:48:11 pm, Thursday, 29 November 2018