ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত কার্যক্রমের কারণে কোনো ফ্যাসিবাদী দল নির্বাচনে অংশ নিতে পারবে না। ইসি সংবাদিকদের সঙ্গে আলাপকালে বিস্তারিত জানান, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের দলীয় প্রতীকও স্থগিত থাকবে এবং দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করাও সম্ভব হবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করা সম্ভব কিনা তা সময়ের নির্দেশ নির্ধারণ করবে।

ইসি সানাউল্লাহ বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিতে পারবে না। যদিও দলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট। তিনি জানান, গত মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া আরও নিরপেক্ষ করতে ইসি উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্র স্থাপন করবেন। আদালতের মাধ্যমে ফেরারি ঘোষিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি প্রতিষ্ঠান বা লাভজনক পদে থাকা প্রার্থীদেরও অংশগ্রহণে বিধিনিষেধ রয়েছে।

ইসি আরও জানান, হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে এবং জামানত ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে। একক প্রার্থীর আসনে ‘না’ ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধ নির্বাচনে প্রার্থীরা নিজ দলের প্রতীকে অংশ নেবেন।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ইভিএম বাতিল, মিডিয়ার ভোট গণনায় অংশগ্রহণ নিষিদ্ধ, নির্বাচনী পোস্টার বাতিল এবং সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। ইসি সানাউল্লাহ নির্বাচনের নির্ভরযোগ্যতা বজায় রাখতে এই সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিশ্রুতি দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD