সংবাদ শিরোনাম:

নির্বাচনের আগে পুলিশে দুই হাজার এএসআই নিয়োগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:41:42 pm, Wednesday, 3 September 2025
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, অতিরিক্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দুই হাজার নতুন এএসআই (সহকারী উপপরিদর্শক) নিয়োগ দেওয়া হবে। একইসঙ্গে আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই পদে উন্নীত করা হবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ প্রশাসন ও পুলিশকে আরও সক্ষম করা হচ্ছে। নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে অভিজ্ঞতা এবং জনবল উভয়ই কাজে লাগানো হবে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় নাশকতা, সহিংসতা ও ভুয়া প্রচার প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি থানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সরকার রোল মডেল হিসেবে করতে চায়। এজন্য মাঠ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।”

তিনি আরও সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা যদি নিয়ম ভঙ্গ করেন বা রাজনৈতিক পক্ষপাতিত্বে জড়ান, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্বাচনের আগে ডিসি বা ইউএনও পদায়ন লটারির মাধ্যমে করা হবে—এমন খবরও তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

আইজিপি ও সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন নিয়োগ ও পদোন্নতি নির্বাচনী মাঠে পুলিশের সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ জনগণের আস্থা বাড়াবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নির্বাচনের আগে পুলিশে দুই হাজার এএসআই নিয়োগ

প্রকাশের সময় : 04:41:42 pm, Wednesday, 3 September 2025