সংবাদ শিরোনাম:

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু সরকারের ইঙ্গিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:32:03 pm, Sunday, 15 June 2025
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৫ জুন) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকার ও দলগুলোর সঙ্গে আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে নির্বাচনের সময়সূচি।

তিনি বলেন, “লন্ডনে যে ঘোষণা হয়েছে, সেটি আনসাইন কপি হিসেবে এসেছে, এর সত্যতা যাচাই করা দরকার। শুধু স্টেটমেন্ট দিয়ে পুরো আলোচনা বোঝা সম্ভব না।” এছাড়াও প্রধান উপদেষ্টার বক্তব্য এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য নির্বাচনকাল নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সিইসি বলেন, “আমাদের দায়িত্ব সরকারের তারিখ ঘোষণার ওপর নয়। আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনই গেজেট প্রকাশের মাধ্যমে তারিখ ঘোষণা করবে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের চিন্তাভাবনা জানাটা গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, এটি একটি বিশেষ ধরনের সরকার, বিশেষ পরিস্থিতি। তাই শাসনতান্ত্রিকভাবে তিন মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা পুরোপুরি প্রযোজ্য নয়। বর্তমান বাস্তবতায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে আলোচনা চলছে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই অগ্রণী ভূমিকা পালন করছেন।

নির্বাচনের রোডম্যাপ কবে প্রকাশ হবে– এমন প্রশ্নে সিইসি জানান, “এখনো সরকারের সঙ্গে আলোচনা হয়নি। আমাদের প্রস্তুতি ঠিক আছে, আমরা যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। রমজানের আগেও নির্বাচন হতে পারে, সেটা নির্ভর করছে আলোচনার ফলাফলের ওপর।”

নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো টার্গেট নির্ধারণ করিনি। আলোচনা হলেই বোঝা যাবে কবে নির্বাচন দেওয়া যায়। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় ধরে আমরা প্রস্তুতি নিয়েছি।”

সিইসির বক্তব্য থেকে বোঝা যায়, নির্বাচন কমিশন নিজেদের প্রস্তুত রেখেছে, তবে নির্দিষ্ট সময়সূচির জন্য সরকার ও দলগুলোর আলোচনার ফলাফলের ওপর দৃষ্টি রাখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু সরকারের ইঙ্গিত

প্রকাশের সময় : 06:32:03 pm, Sunday, 15 June 2025