সংবাদ শিরোনাম:

টাইগারদের নেতৃত্বে বরিশাল! মিরাজকে অধিনায়ক ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:35:50 pm, Thursday, 12 June 2025
  • 48 সংবাদটি দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক ॥ মেহেদী হাসান মিরাজের কাঁধে ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দিয়েছে বিসিবি। দীর্ঘদিন ধরে ব্যাটে–বলে ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়া মিরাজ এবার প্রথমবারের মতো পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম পরিচালকদের পরামর্শে তিন সংস্করণে তিন অধিনায়কের কৌশল গ্রহণে সম্মতি দিয়েছেন। সে অনুযায়ী লিটন দাসকে টি–টোয়েন্টি এবং শান্তকে টেস্টের পর এবার মিরাজকে ওয়ানডের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তবে জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা সীমিত। গত বছর নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে শারজায় এক ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন, পরে ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেরও অধিনায়ক ছিলেন তিনি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজের টেম্পারামেন্ট এবং ম্যাচিউরিটি তাঁকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করেছে।

চ্যাম্পিয়নস ট্রফি ফেরত বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা সফর। এই সিরিজ দিয়েই মিরাজের অধিনায়কত্বের পূর্ণকালীন অধ্যায় শুরু হবে। বোর্ডের প্রত্যাশা, এই তরুণ অলরাউন্ডার নেতৃত্বে নতুন উদ্যম নিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

টাইগারদের নেতৃত্বে বরিশাল! মিরাজকে অধিনায়ক ঘোষণা

প্রকাশের সময় : 08:35:50 pm, Thursday, 12 June 2025