সংবাদ শিরোনাম:

ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা ভয়াবহ বার্তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:39:53 pm, Wednesday, 11 June 2025
  • 19 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় ইরানের সঙ্গে চুক্তি হবে না। তারা এক সময় আগ্রহ দেখালেও এখন অনেক কঠোর হয়ে গেছে।”

ট্রাম্প দাবি করেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণও হতে পারে। তার মতে, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার—ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি তাদের সার্বভৌম অধিকার এবং এ নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়।

আগামী কয়েক দিনের মধ্যে ষষ্ঠ দফায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবার ইরান নিজস্ব একটি চুক্তি প্রস্তাব পেশ করবে। এর আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

এই অবস্থায় দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি, শক্ত অবস্থান এবং হুমকি-ধমকির রাজনীতি আলোচনা সফল হওয়ার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে এই কূটনৈতিক সংকট সহজেই একটি সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা ভয়াবহ বার্তা

প্রকাশের সময় : 09:39:53 pm, Wednesday, 11 June 2025