সংবাদ শিরোনাম:

বিরোধ নয়, ড. ইউনূসের সঙ্গে সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:12:40 pm, Wednesday, 11 June 2025
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধ না করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদুল আজহার দিন গুলশানের বাসভবন ফিরোজায় দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ পরামর্শ দেন।

বুধবার (১১ জুন) এই তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “চেয়ারপারসন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় যেতে হবে। তারা কি আমাদের প্রতিপক্ষ? নিশ্চয়ই নয়।”

দলটির আরও দুই স্থায়ী কমিটির সদস্য জানান, খালেদা জিয়ার মতে, নির্বাচনের সময়সূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি বিরোধে না গিয়ে পারস্পরিক সমঝোতার পথ খোলা রাখা উচিত। তিনি বিএনপিকে পরামর্শ দিয়েছেন, ড. ইউনূসের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে এবং দূরত্ব কমিয়ে আনতে।

দলের নীতিনির্ধারকরা মনে করছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠক হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে নির্বাচনের সময়সূচি, কমিশনের সংস্কারসহ নানা বিষয় আলোচিত হতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে “জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, “এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং একটি নতুন দিক উন্মোচিত হতে পারে।”

খালেদা জিয়ার এই কৌশলগত পরামর্শ থেকে স্পষ্ট, বিএনপি চাইছে রাজনৈতিক সমঝোতা ও আলোচনার মাধ্যমে চলমান জটিলতা নিরসন করতে। নির্বাচনকালীন পরিবেশ নিয়ে সংঘাত নয়, বরং আলোচনার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায় দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিরোধ নয়, ড. ইউনূসের সঙ্গে সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

প্রকাশের সময় : 06:12:40 pm, Wednesday, 11 June 2025