সংবাদ শিরোনাম:

দেশে ফের বাড়ছে করোনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:55:53 pm, Tuesday, 10 June 2025
  • 89 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়ায় সরকারি পর্যায় থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান করোনা প্রতিরোধে পাঁচটি প্রধান নির্দেশনা দিয়েছেন, যা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অবশ্যই মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরও সম্প্রতি নতুন করে করোনা প্রতিরোধে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে।

পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় নিকটস্থ হাসপাতালে যেতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে ফের বাড়ছে করোনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশ

প্রকাশের সময় : 09:55:53 pm, Tuesday, 10 June 2025