সংবাদ শিরোনাম:

হজ শেষে দেশে ফেরা শুরু, চলছে স্বজনদের উৎসব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:42:22 pm, Tuesday, 10 June 2025
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রথম দফার ৩৬৯ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেয়ে স্বজনদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি হাজিদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হজ ব্যবস্থাপনায় জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

বেবিচক সূত্র জানায়, মঙ্গলবার আরও সাতটি ফিরতি ফ্লাইটে প্রায় আড়াই হাজার হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। প্রতিদিন নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে হাজিরা দেশে ফিরবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলো এই পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইনস ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী। এসব ফ্লাইটের মোট সংখ্যা ছিল ২২৪টি।

হজ পালনকালে ১৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন মক্কায়, ৭ জন মদিনায় এবং ১ জন আরাফার ময়দানে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় হজযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিমানবন্দরে হাজিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইমিগ্রেশন কাউন্টারে হাজিদের জন্য আলাদা সারি, লাগেজ সংগ্রহের জন্য পৃথক বেল্ট, গ্রিন চ্যানেল সুবিধা এবং আনসার সদস্যদের সহায়তা ব্যবস্থা করা হয়েছে।

হাজিরা জমজমের পানি সংগ্রহ করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তত্ত্বাবধানে। নির্ধারিত ড্রাইভওয়ে দিয়ে যান চলাচল নিশ্চিত করায় বিমানবন্দর এলাকায় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। হাজিদের ফিরতি যাত্রায় সম্পূর্ণ ব্যবস্থাপনায় দেখা গেছে বাড়তি আন্তরিকতা ও সেবামূলক মানসিকতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হজ শেষে দেশে ফেরা শুরু, চলছে স্বজনদের উৎসব

প্রকাশের সময় : 06:42:22 pm, Tuesday, 10 June 2025