সংবাদ শিরোনাম:

নদী ভাঙন ও বন্যা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দপ্তর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:49:08 pm, Tuesday, 3 June 2025
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে যে, মে ২০২৫ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬২.৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৮৬ মিলিমিটার, যেখানে স্বাভাবিক গড় মাত্র ২৯৮ মিলিমিটার। এটি গত কয়েক বছরের মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন মে মাসেই শুরু হয়। ২৪ মে কক্সবাজার উপকূল দিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে এবং ৩১ মে তা পুরো দেশে বিস্তার লাভ করে। এতে করে মে মাসের শেষ দিকে সারাদেশেই বৃষ্টিপাত বেড়ে যায় এবং বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

মে মাসে ১-৬, ৮, ১১-২৭ তারিখে পশ্চিমা লঘুচাপ ও পূবালী বায়ুপ্রবাহের সংযোগ এবং ২৯-৩১ তারিখে গভীর নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে—৩১ মে তারিখে ৪০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে।

এই অতিরিক্ত বৃষ্টিপাত কৃষির জন্য কিছুটা লাভজনক হলেও, নদীভাঙন ও নিচু এলাকায় ক্ষতির সম্ভাবনা তৈরি করেছে। শহরাঞ্চলে জলাবদ্ধতার পাশাপাশি সড়ক পরিবহন ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নদী ভাঙন ও বন্যা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দপ্তর

প্রকাশের সময় : 09:49:08 pm, Tuesday, 3 June 2025