সংবাদ শিরোনাম:

দেশে ভূগর্ভস্থ হবে শহরের বিদ্যুৎ লাইন ও সাবস্টেশন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:01:43 pm, Tuesday, 3 June 2025
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের ডিসেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার রাতে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ বাজেট আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, রূপপুর প্রকল্পের ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং এটি দেশের বিদ্যুৎ নিরাপত্তায় বড় অবদান রাখবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ আমদানি। ইতোমধ্যে নেপালের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় ২০২৪ সালের ৩ অক্টোবর থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ গ্রীষ্মকালে আমদানি করা হবে।

অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে। ইতোমধ্যে সেই আইনের আওতায় হওয়া সব চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, চুক্তির আর্থিক কাঠামো ও ট্যারিফ পুনর্নির্ধারণে একটি পৃথক কমিটিও কাজ করছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নেও সরকার জোর দিচ্ছে। রাজধানীসহ মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ লাইন ও সাবস্টেশন ভূগর্ভস্থ করার কাজ শুরু হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহায়ক হবে।

সবশেষে তিনি বলেন, রূপপুরসহ অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের সাফল্যই ভবিষ্যতের শক্তিশালী জ্বালানি নিরাপত্তার ভিত্তি রচনা করবে। সরকার দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতে টেকসই ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে ভূগর্ভস্থ হবে শহরের বিদ্যুৎ লাইন ও সাবস্টেশন

প্রকাশের সময় : 06:01:43 pm, Tuesday, 3 June 2025