সংবাদ শিরোনাম:

৭ লাখ ৯০ হাজার কোটির বাজেট আসছে সোমবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:34:11 pm, Sunday, 1 June 2025
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সোমবার (২ জুন)। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এদিন বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জাতির সামনে তুলে ধরবেন। বাজেট উপস্থাপনার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী যা ছিল বিকেল ৪টা।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেট হবে জনমুখী, নির্বাচনমুখী এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে প্রণীত। সরকার প্রাথমিকভাবে বাজেটের আকার নির্ধারণ করেছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ বরাদ্দ থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য।

নির্বাচন কমিশনের চাওয়া ছিল ৫ হাজার ৯২২ কোটি টাকা। তবে বাজেটে জাতীয় নির্বাচনের জন্য ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাকি বরাদ্দ স্থানীয় সরকার পর্যায়ে ব্যয় করা হতে পারে।

সরকার জিডিপির প্রবৃদ্ধি ৫.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাজেটের মোট ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। যার প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশি সহায়তা থেকে এবং বাকি অংশ অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে ব্যাংক ও সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে।

এছাড়া উন্নয়ন ব্যয় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। এই বাজেট অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দায়িত্ব ও অর্থনৈতিক রূপরেখার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৭ লাখ ৯০ হাজার কোটির বাজেট আসছে সোমবার

প্রকাশের সময় : 06:34:11 pm, Sunday, 1 June 2025