সংবাদ শিরোনাম:

রোববার শেখ হাসিনার বিচার শুরু, বিটিভিতে সরাসরি সম্প্রচার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:18:34 pm, Saturday, 31 May 2025
  • 48 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ শুনানি আগামী রোববার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ১২ মে, তদন্ত সংস্থা এই মামলার প্রথম প্রতিবেদন দাখিল করে, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ২০১৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার জন্য পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়। এই অভিযোগগুলোর মধ্যে হত্যার নির্দেশনা, উসকানি ও প্ররোচনার মতো গুরুতর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

মামলার আনুষ্ঠানিক অভিযোগ শুনানি চলাকালে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, যা এ ধরনের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এই বিচার নিরপেক্ষভাবে পরিচালিত হবে যাতে কারও সন্দেহের অবকাশ না থাকে। তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে ১ হাজার ৪০০’র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলাকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে নতুন যুগের বিচার প্রক্রিয়া হিসেবে দেখলেও, আরেক পক্ষের দাবি এটি প্রতিশোধমূলক রাজনীতির ধারাবাহিকতা।

রোববার সকাল থেকেই এ মামলার শুনানি ও সম্প্রচারের দিকে চোখ থাকবে পুরো জাতির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রোববার শেখ হাসিনার বিচার শুরু, বিটিভিতে সরাসরি সম্প্রচার

প্রকাশের সময় : 08:18:34 pm, Saturday, 31 May 2025