সংবাদ শিরোনাম:

নিন্মচাপের প্রভাব, দেশের এক-তৃতীয়াংশ মোবাইল টাওয়ার অচল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:48:49 pm, Friday, 30 May 2025
  • 55 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার (৩০ মে) পর্যন্ত টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যমতে, ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যা দেশের মোট টাওয়ারের ৩৫ দশমিক ৮ শতাংশ।

টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলাকায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, এবং ইন্টারনেট সেবা একেবারে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণে এই সমস্যা সবচেয়ে তীব্র। এর ফলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বর্তমানে দেশে মাত্র ৬৪ দশমিক ২ শতাংশ মোবাইল টাওয়ার সচল রয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকা টাওয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৬২টি, যেগুলো ‘মেইনস ফেইলর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সংকট মোকাবিলায় মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো জরুরি ভিত্তিতে বিকল্প পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ৬২৪টি মোবাইল সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি জেনারেটর বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে। এসব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ না থাকলেও টাওয়ারগুলো চালু রাখা সম্ভব হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই পরিস্থিতি সামাল দিতে মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি ও পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা একসঙ্গে কাজ করছেন। তাদের সমন্বিত প্রচেষ্টার ফলে যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, যেহেতু দেশে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তাই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি সচল হবে না। এই পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা জোরদার করা এবং জরুরি ক্ষেত্রে দ্রুত সমাধান নেওয়া জরুরি হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিন্মচাপের প্রভাব, দেশের এক-তৃতীয়াংশ মোবাইল টাওয়ার অচল

প্রকাশের সময় : 05:48:49 pm, Friday, 30 May 2025