পুলিশের হাতে মারণাস্ত্র নিষিদ্ধ, র‍্যাব পুনর্গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশের হাতে মারণাস্ত্র নিষিদ্ধ, র‍্যাব পুনর্গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে মারণাস্ত্র নিষিদ্ধ, র‍্যাব পুনর্গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা




ডেস্ক রিপোর্ট ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে পুলিশের সাধারণ সদস্যদের হাতে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র থাকবে না। বর্তমানে যাদের কাছে এ ধরনের মারণাস্ত্র রয়েছে, তাদের সেগুলো ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের হাতে যেন কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো জমা দিতে হবে।” তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এ সিদ্ধান্তের আওতায় পড়বে না, কারণ তাদের দায়িত্ব ও কার্যপরিধি আলাদা। এই পদক্ষেপ পুলিশের ব্যবহারে সংযম নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ রোধে সহায়ক হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের কাঠামো, দায়িত্ব ও কার্যপ্রণালী পর্যালোচনা করে প্রয়োজনে সংস্কারের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।

শ্রমিক স্বার্থেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা বলেন, “ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।” একইসাথে তিনি স্পষ্ট করে দেন যে, কোনো অবৈধ দাবি বা বিশৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা ও শিল্প এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁদাবাজি দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান উপদেষ্টা। কোরবানির ঈদ সামনে রেখে গরুর হাটগুলোতে চাঁদাবাজি রোধে প্রতিটি হাটে ১০০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি, সড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে গৃহীত অন্যান্য সিদ্ধান্তগুলো খুব শিগগিরই বাস্তবায়নের পথে নেওয়া হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD