মুচলেকা দিলে মামলা প্রত্যাহার, বললেন ববি উপাচার্য Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




মুচলেকা দিলে মামলা প্রত্যাহার, বললেন ববি উপাচার্য

মুচলেকা দিলে মামলা প্রত্যাহার, বললেন ববি উপাচার্য




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। রোববার (৪ মে) দুপুরে ক্যাম্পাসে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মুচলেকা দেয়, তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে এবং সাতদিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও কাউন্সিলে ফিরিয়ে আনার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।

তিনি বলেন, ঢাকা একাডেমিক কাউন্সিলে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির মৃত্যুর ঘটনাকেও গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন।

তবে উপাচার্যের বক্তব্যের পর শিক্ষার্থীরা পাল্টা সংবাদ সম্মেলনে উপাচার্য শূচিতা শরমিনের অপসারণের এক দফা দাবি তোলেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতারা অভিযোগ করেন, উপাচার্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে বরাবরই অগ্রাহ্য করেছেন এবং উল্টো মামলা-জিডি করেছেন।

তারা আরও অভিযোগ করেন, ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জিমির আর্থিক সহায়তার আবেদন উপাচার্যের স্বাক্ষর ছাড়া অনুমোদন হয়নি, যার ফলে সময়মতো সহায়তা পাওয়া সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ‘ভিসি অপসারণ’ শ্লোগানে মুখরিত করেন।

উল্লেখ্য, রেজিস্ট্রার অপসারণসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD