কাঁঠালিয়ায় পুলিশ পরিচয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাঁঠালিয়ায় পুলিশ পরিচয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কাঁঠালিয়ায় পুলিশ পরিচয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়ার বটতলা বাজারে পুলিশ পরিচয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে ৩ মে শনিবার সকাল ১০টায় মানববন্ধন আয়োজন করেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী মো. হারুন অর রশিদ ও তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার ভোররাতে আনইলবুনিয়া গ্রামের নাসির খান সরোয়ারের ভাড়াটে সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে আটকে রাখে এবং ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন, ৭৪ হাজার টাকা, এবং জমি-জমার দলিলপত্র লুট করে নেয়। হামলাকারীরা বটতলা বাজারের ছয়টি দোকানঘরও গুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল ও টাকা লুট করে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই মামলার পর পুলিশ চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তারা আরও জানান, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের সন্তানরা ভয়ভীতি নিয়ে স্কুলে যেতে পারছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD