ফয়জুল করিমকে বিসিসি মেয়র ঘোষণার দাবি, গণমিছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফয়জুল করিমকে বিসিসি মেয়র ঘোষণার দাবি, গণমিছিল

ফয়জুল করিমকে বিসিসি মেয়র ঘোষণার দাবি, গণমিছিল




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র ঘোষণা করার দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র ও যুবসমাজ’ ব্যানারে সংগঠিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে প্রকৃত বিজয়ী দাবি করে বলেন, নির্বাচনপ্রক্রিয়া ছিল প্রভাবিত, পক্ষপাতদুষ্ট ও গণইচ্ছার পরিপন্থী।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের দিন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়। কেন্দ্রগুলোতে হামলা, ভীতি প্রদর্শন, ব্যালট ছিনতাই ও জালিয়াতির অভিযোগ তুলে তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতার বদলে নৌকা প্রতীকের পক্ষ নিয়ে কাজ করেছে।

সমাবেশে বক্তারা বলেন, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই তারা এই সমাবেশের আয়োজন করে নির্বাচন বাতিল এবং মুফতি ফয়জুল করিমকে মেয়র হিসেবে বৈধ স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে এরই মধ্যে আইনগত পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণার আবেদন জানান। আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির তাঁর পক্ষে মামলাটি দাখিল করেন।

সমাবেশে বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজি রিদওয়ান, এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ও মেহেদী, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল ও হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD