সংবাদ শিরোনাম:

বরিশালসহ ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:36:57 pm, Saturday, 12 April 2025
  • 30 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নদীবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালসহ ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশের সময় : 07:36:57 pm, Saturday, 12 April 2025