সংবাদ শিরোনাম:

নলছিটিতে নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:29 pm, Thursday, 10 April 2025
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটি ও কাঠালিয়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনিয়মের ঘটনায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং চারজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে মো. ইয়াসিন নামে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

একই উপজেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্র সচিব জলিলুর রহমান আকনের নির্দেশে যেসব শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তারা হলেন—নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা এবং প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে আমরা কঠোর নজরদারিতে আছি। অনিয়মে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে, কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ নম্বর কক্ষে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে ভবতোষ রায় নামে এক শিক্ষককেও তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি পর্যবেক্ষণ করে বরিশাল শিক্ষা বোর্ডের টিম লিডার অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী ব্যবস্থা নেন।

কেন্দ্র সচিব মো. শামীম মোল্লা বলেন, “ভবতোষ রায় চলতি এসএসসি পরীক্ষায় আর কোনো পরীক্ষার দায়িত্বে থাকবেন না। এর মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই।”

এ বছর নলছিটি উপজেলায় মোট ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, যার মধ্যে প্রথম দিনেই ৫১ জন অনুপস্থিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

প্রকাশের সময় : 09:23:29 pm, Thursday, 10 April 2025