সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:44:20 pm, Wednesday, 9 April 2025
  • 43 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে একজন যুবলীগ কর্মীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সুমাইয়া আক্তার রিমি ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা ৭০ বছর বয়সী কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। সুমাইয়া আক্তার রিমির অভিযোগের ভিত্তিতে মিন্টু মৃধাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে মিন্টু মৃধা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

তদন্তে নেমে পুলিশ অভিযোগের কোনো সত্যতা না পেয়ে এবং মামলার মিথ্যা প্রমাণিত হওয়ার পর, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন অনুযায়ী, মামলাটি মিথ্যা হওয়ায় বিচারক সুমাইয়া আক্তার রিমিকে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায় সংবাদটি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

প্রকাশের সময় : 07:44:20 pm, Wednesday, 9 April 2025