একই রশিতে গাছে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একই রশিতে গাছে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার

একই রশিতে গাছে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় একই গাছে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামের একটি রেইন্ট্রি গাছ থেকে রুবি বেগম (৫৩) ও তার ছেলে আসাদ মাঝির (৩৫) লাশ উদ্ধার করা হয়। তারা স্থায়ীভাবে খুলনায় বসবাস করতেন এবং ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি কলাবাগানে কাজ করতে গিয়ে গাছে দুটি লাশ দেখে চিৎকার করেন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

এলাকাবাসীরা জানান, আসাদের সাথে এক বিবাহিত নারীর অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি ওই নারী অজানা স্থানে চলে যাওয়ায় আসাদ ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এ নিয়ে পারিবারিক অশান্তিও ছিল। স্থানীয়রা সন্দেহ করছেন, এটিই মা-ছেলের মৃত্যুর কারণ হতে পারে।

রুবি বেগমের দেবর শান্ত মির্জা জানান, সকালে কলাবাগানে গিয়ে তিনি লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়েছে এবং অপমৃত্যু মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ওসি আব্দুস সালাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই নিশ্চিত নয়। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মা-ছেলের একসাথে মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টই এখন সকলের প্রতীক্ষার বিষয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD