সংবাদ শিরোনাম:

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:27:36 pm, Saturday, 29 March 2025
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে চীনের বেইজিং থেকে রওনা হওয়া চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফর শেষে তাকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের সময় উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীনের রাজধানী বেইজিংয়ে সরকারি সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়। এ সমঝোতাগুলোর মধ্যে বিশেষ করে ব্যবসা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

ড. ইউনূস চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেন। এসময় চীনের বিভিন্ন ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউর সঙ্গে সাক্ষাৎ করেন এবং চীনের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

চীনে তার সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, ড. ইউনূস শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। ড. ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যও দেন, যেখানে তিনি উদ্যোক্তা ভাবনা এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন।

এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : 09:27:36 pm, Saturday, 29 March 2025