সংবাদ শিরোনাম:

ছিনতাই মামলায় বরিশালে ছাত্রদলের সহ-সভাপতি গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:28:55 pm, Tuesday, 25 March 2025
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান রুবেলকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গত সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নুরুল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে রুবেল বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচিত। গত বছরের ৩০ আগস্ট, রুবেলসহ কয়েকজন মিলে মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মুবিনুল ইসলাম জানিয়েছেন, রুবেলসহ অপরাধীরা তার বাসায় হামলা চালিয়ে তাকে ভয় দেখিয়ে সম্পদ ছিনতাই করে। তিনি আরও অভিযোগ করেন, মেহেদি হাসান রুবেল ৫ আগস্টের পর থেকেই বিএনপির নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজি করে আসছিলেন। এর আগেও মেহেদি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।

আদালত কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন, কিন্তু বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, “ব্যক্তিগত অপরাধের দায় কোনো সংগঠন নিবে না। যদি কেউ অপরাধ করে থাকে, তার সাজা তাকে ভোগ করতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ছিনতাই মামলায় বরিশালে ছাত্রদলের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশের সময় : 07:28:55 pm, Tuesday, 25 March 2025