সংবাদ শিরোনাম:

১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:53:16 pm, Thursday, 20 March 2025
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এ অঞ্চলগুলোতে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, মানিকগঞ্জ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালি এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সংশোধিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টির এই বলয় দেশের সব এলাকায় একযোগভাবে সক্রিয় হবে না। এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয়, যেখানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ জমে, তারপর দমকা হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি শুরু হবে। এরপর আবহাওয়া দ্রুত পরিষ্কার হয়ে যাবে। এ ধরনের বৃষ্টির ফলে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টিবলয়ের চলাকালীন সময়ে সিলেট, খুলনা, এবং চট্টগ্রাম অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বৃষ্টির ফলে গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এবং কিছু অঞ্চলে তা ৫০ মিলিমিটার বা এরও বেশি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয়টি পশ্চিমবঙ্গের কলকাতা এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এর ফলে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সিলেট, খুলনা, এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরো জানায় যে, বৃষ্টির কারণে কিছু অঞ্চলে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং সাধারণ মানুষকে বিশেষত ঘূর্ণিঝড় কিংবা বজ্রপাতে সতর্ক থাকতে বলা হয়েছে। কৃষি ক্ষেত্রেও কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে, বিশেষ করে যারা খোলা আঙিনায় কাজ করছেন তাদের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

প্রকাশের সময় : 04:53:16 pm, Thursday, 20 March 2025