সংবাদ শিরোনাম:

ঐক্য ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : মির্জা ফখরুল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:40:43 pm, Wednesday, 19 March 2025
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশ বর্তমানে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না।” বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

বিএনপির মহাসচিব আরও বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশই দেশের জনগণের মূল আকাঙ্ক্ষা।” তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর কাছে ইতোমধ্যে বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো পৌঁছেছে এবং তিনি সবার কাছে এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানান, যাতে ঐক্যবদ্ধভাবে সামনের পথ এগিয়ে নেওয়া সম্ভব হয়।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যেতে পারে।” তিনি বলেন, “গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই” এবং জনগণের নির্বাচিত সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানান। নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলটি ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় বলে তিনি উল্লেখ করেন।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

এদিকে, বিএনপি নেতারা দেশের শাসন ব্যবস্থার সংস্কারের কথা পুনর্ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঐক্য ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : মির্জা ফখরুল

প্রকাশের সময় : 07:40:43 pm, Wednesday, 19 March 2025