সুগন্ধা নদীতে নৌকা ও লঞ্চের সংঘর্ষে ৯ বছর বয়সী শিশু নিখোঁজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুগন্ধা নদীতে নৌকা ও লঞ্চের সংঘর্ষে ৯ বছর বয়সী শিশু নিখোঁজ

সুগন্ধা নদীতে নৌকা ও লঞ্চের সংঘর্ষে ৯ বছর বয়সী শিশু নিখোঁজ




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে মাছ ধরার একটি নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হলে নৌকাটি তাৎক্ষণিকভাবে দুভাগ হয়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা ৯ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটিতে থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে নদীতে গিয়েছিল শিশু রায়হান। জাল ফেলে অপেক্ষারত অবস্থায় হঠাৎই ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি মুহূর্তের মধ্যেই দু’টুকরো হয়ে ডুবে যায়। নৌকায় থাকা জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও ছোট্ট রায়হান পানিতে তলিয়ে যায় এবং এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটির সন্ধানে চেষ্টা চালায়। পরে নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD