ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইরি ধানক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দেন জয়নাল হাওলাদার। তবে, অসাবধানতাবশত তিনি সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান। দুপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে তিনি নিজেই বিদ্যুতায়িত হন। তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ ব্যবহারে অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত চলছে, এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD