সংবাদ শিরোনাম:

জুলাই অভূত্থ্যানে শহীদ সেলিমের সন্তান ‘রোজা’র পাশে জেলা প্রশাসন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:14:41 pm, Sunday, 9 March 2025
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা শহীদ সেলিম তালুকদারের পরিবারে আজ এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো। শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তার একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টা নাগাদ ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই কন্যাসন্তানের জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে ‘রোজা’, যা তার পিতার ডাকনাম ‘রমজান’ এর সঙ্গে মিলে যায়।

শহীদ সেলিম তালুকদার (২৮) ছিলেন মেজো ছেলে, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে আহত হন। দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর ১ আগস্ট তার মৃত্যু হয়।

শহীদ সেলিমের স্ত্রী সুমি জানান, সেলিমের মৃত্যুর কিছুদিন পর, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসা করাতে গেলে জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। সেলিম মৃত্যুর আগে জানতেন না যে তিনি বাবা হতে যাচ্ছেন। মৃত্যুর মাত্র সাত মাস পর, সেলিমের সন্তান রোজা পৃথিবীতে আসে। তার এই জন্ম সেলিমের পরিবারে শোকের মাঝে নতুন জীবনের সূচনা করেছে এবং কিছুটা হলেও আশা জাগিয়েছে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, পৌর প্রশাসক কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নবজাতক রোজাকে দেখতে গিয়েছিলেন এবং পরিবারের জন্য বিভিন্ন উপহার প্রদান করেন। এছাড়া, জেলা প্রশাসন নবজাতকের চিকিৎসার সব ব্যয় বহন করার আশ্বাস দেয় এবং সিভিল সার্জন জানান যে নবজাতকের চিকিৎসা সেবা মনিটরিং করা হবে।

শহীদ সেলিমের মা সেলিনা বেগম বলেন, “আমার ছেলে আজ বেঁচে থাকলে অনেক খুশি হতো। ও জানত না যে সে বাবা হবে। এখন তার স্মৃতি হিসেবে তার সন্তানকে মানুষ করার চেষ্টা করব। সবাই আমার ছেলের কন্যা ও তার স্ত্রীর জন্য দোয়া করবেন।”

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “আমরা তার ফ্রি চিকিৎসা করানোর ব্যবস্থা করেছি। ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেলিমের কন্যা সন্তানকে সব সহযোগিতা করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জুলাই অভূত্থ্যানে শহীদ সেলিমের সন্তান ‘রোজা’র পাশে জেলা প্রশাসন

প্রকাশের সময় : 10:14:41 pm, Sunday, 9 March 2025