সংবাদ শিরোনাম:

যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:34:55 pm, Thursday, 6 March 2025
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালের উজিরপুর উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন।

গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, “ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়।

চালক টের পেয়ে বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। আগুনে বাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর ক্ষতি হয়নি।”

গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, “ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : 02:34:55 pm, Thursday, 6 March 2025