বরিশালে বিশ্ব চিন্তা দিবস অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে বিশ্ব চিন্তা দিবস অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব চিন্তা দিবস অনুষ্ঠিত




 

ভয়েস অব বরিশাল ডেস্ক ॥ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল এর যুগ্ম জন্মদিবস ২২ ফেব্রুয়ারি “বিশ্ব চিন্তা দিবস” হিসেবে পালন হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর পশ্চিম মুসলিম গোরস্থান রোড সংলগ্ন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ে “বিশ্ব চিন্তা দিবস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক (কলেজ) মোঃ জাকির হোসেন। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের আঞ্চলিক সচিব জনাব হাসিন আরা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ এবাদুল ইসলাম, সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল। মোঃ হারুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার, বরিশাল ও মোছাঃ দেলোয়ারা বেগম, সহকারি বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল।

 

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে হলদে পাখি, গাইড, রেঞ্জার ও গাইড সদস্যসহ মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। বিশ্ব চিন্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে একটি বন্যার্চ র‍্যালী বরিশাল অশ্বিণী কুমার টাউন হল থেকে শুরু হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। র‍্যালীটি পরিচালনা করেন তানিমা রহমান খাঁন, যুবানেত্রী, বরিশাল অঞ্চল ও কামরুন্নাহার মোহনা, যুবানেত্রী, বরিশাল অঞ্চল। এরপর বরিশাল গাইড হাউজে বিশ্ব চিন্তা দিবসের অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

 

 

বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে জাতীয় কমিশনারের দেওয়া বাণী পাঠ করেন জনাব ফয়জুন নাহার শেলী, সদস্য, আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি, বরিশাল অঞ্চল, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব দিপালী বাইন, আঞ্জলিক ট্রেজারার, বরিশাল অঞ্চল ও জনাব জেসমীন নাহার, জেলা কমিশনার, বরিশাল জেলা, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD