সংবাদ শিরোনাম:

ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:03:34 pm, Saturday, 8 February 2025
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা ও তিনজন পুলিশ সুপারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

পুলিশ সূত্র জানায়, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাতে আটক করে। তাকে হেফাজতে নেওয়ার পর শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়।

একই দিনে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা নজরুল ইসলামকে রাজশাহী জেলা পুলিশের সহযোগিতায় আটক করা হয়। পরে তাকেও ঢাকায় পাঠানো হয়।

এছাড়া, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে।

সূত্র জানায়, আটক মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে খুন, গুম এবং অনৈতিক শক্তি প্রয়োগের একাধিক অভিযোগ রয়েছে। তিনি গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার থাকাকালে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

বিসিএস ২৭ ব্যাচের পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের এসপি থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর শক্তি প্রয়োগ করেন এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ায় সমালোচনার মুখে পড়েন।

অন্যদিকে, পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে দায়িত্ব পালনকালে একই ধরনের অভিযোগের মুখে পড়েন। তার বিরুদ্ধে অতীতে সন্ত্রাসবিরোধী নাটক সাজানোর অভিযোগও রয়েছে।

আটক আরেক কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার থাকাকালীন নির্বাচনে ভূমিকা ও ছাত্র আন্দোলন দমনে বিতর্কিত ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এবং পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা ও গুমসহ একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আটক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

প্রকাশের সময় : 08:03:34 pm, Saturday, 8 February 2025