শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় আলোচনায় যা জানা গেল Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় আলোচনায় যা জানা গেল

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় আলোচনায় যা জানা গেল




আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারত সরকার এখনও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যসভার অধিবেশনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং।

রাজ্যসভার সদস্য জন বৃত্তাস লিখিত প্রশ্নে জানতে চান, বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা, চেয়ে থাকলে কারণ কী এবং ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশকে কী প্রতিক্রিয়া জানিয়েছে। জবাবে কৃতি বর্ধন সিং বলেন, “বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, দেশ ছাড়ার আগে তিনি বিভিন্ন অপরাধ করেছেন। তবে ভারত সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।”

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশজুড়ে চলমান গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তার হলেও অনেকে এখনো আত্মগোপনে রয়েছেন।

এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’-সংক্রান্ত অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেকটি মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ পরিস্থিতিতে প্রায় ৩০০ মামলায় শেখ হাসিনার বিচার চলমান থাকায় বাংলাদেশ সরকার ২৩ ডিসেম্বর ভারত সরকারকে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়ে তার প্রত্যর্পণের অনুরোধ জানায়।

ওই সময় ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর পক্ষে রয়েছে এবং ঢাকার পাঠানো চিঠির জবাব দিতে দিল্লি কয়েক মাস সময় নিতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নতুন এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরও ভারত এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে আন্তর্জাতিক মহলও নজর রাখছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD