সংবাদ শিরোনাম:

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:14:21 pm, Friday, 7 February 2025
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশান কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর ১টা পর্যন্ত। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে) অংশ নেন।

বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও করণীয় নিয়ে আলোচনা হয়।”

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। দলের অবস্থান ইতোমধ্যে জানানো হয়েছে। সামনে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলীয় সূত্র জানায়, বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর-বাড়ি, স্থাপনা ও নামফলক ভাঙচুরের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) হয়। তবে এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তারেক রহমান রেওয়াজ ভেঙে শুক্রবার লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয় এবং পরিস্থিতি অনুযায়ী দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিএনপি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে দলের কৌশল নির্ধারণের জন্য আরও কয়েকটি পর্যায়ের আলোচনা হতে পারে এবং শিগগিরই বিএনপি আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

প্রকাশের সময় : 04:14:21 pm, Friday, 7 February 2025