সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে সিএনজি-ট্রাক সংঘর্ষ: লেবুখালী সিএমএইচের কর্মী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:32:58 pm, Thursday, 6 February 2025
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ সংলগ্ন বরিশাল-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. বাকিয়ার মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত বাকিয়ার মোল্লা লেবুখালী সেনানিবাসের সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) কর্মরত বেসামরিক পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সিএনজি চালক মো. বাবু ও আরোহী আরিফুল ইসলাম রয়েছেন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আরিফুল ইসলামকে লেবুখালী সিএমএইচে ভর্তি করা হয়েছে, আর সিএনজি চালক বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাকিয়ার মোল্লা ও আরিফুল ইসলাম বরিশাল থেকে সবজি কিনে লেবুখালী ফিরছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে সিএনজি-ট্রাক সংঘর্ষ: লেবুখালী সিএমএইচের কর্মী নিহত

প্রকাশের সময় : 04:32:58 pm, Thursday, 6 February 2025