সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:14:52 pm, Tuesday, 17 December 2024
  • 22 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন। সঞ্চালন লাইন সংস্থাপনের কাজের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ ছিল।

এ বিষয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা নিশ্চিত করেছেন যে, পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন ইনস্টলেশনের কাজ করা হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে এ কেন্দ্রটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরে আসবে বলে তিনি জানান।

শাহ আবদুল মাওলা বলেন, “সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হলেও এটি সাময়িক। নির্ধারিত কাজ শেষ হলে কেন্দ্রটি আবারও চালু হবে। জাতীয় গ্রিডে এই কেন্দ্র থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হবে।”

উল্লেখ্য, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। এর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় বিদ্যুৎ গ্রিডে উল্লেখযোগ্য অবদান রাখা হচ্ছে।

এদিকে পায়রার পাশের আমতলী উপজেলায় আরেকটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি আগামী জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসবে বলে জানা গেছে। নতুন এই কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন সংযোগ (লাইন ইন-আউট) স্থাপনের কাজের জন্যই পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে কোনো দীর্ঘস্থায়ী সমস্যা হবে না। সাময়িক এই বন্ধের কারণে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ

প্রকাশের সময় : 05:14:52 pm, Tuesday, 17 December 2024