বিএনপি মনোনয়ন প্রত্যাশি রেজাউল করিমের লন্ডনে ১৩ বছরের সাজা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপি মনোনয়ন প্রত্যাশি রেজাউল করিমের লন্ডনে ১৩ বছরের সাজা

বিএনপি মনোনয়ন প্রত্যাশি রেজাউল করিমের লন্ডনে ১৩ বছরের সাজা




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা প্রকৌশলী একেএম রেজাউল করিমের ১৩ বছর সাজা দিয়েছে বৃটেনের আদালত। শুক্রবার (২৩ নভেম্বর) ভিসা জালিয়াতির অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়। শনিবার সকালে একটি বেসরকারী টেলিভিশনে টিকার দেখে বিষয়টি অবহিত হন স্থানীয় সাংবাদিকরা। পরে লন্ডনে প্রবাসী এক আইনজীবীর মাধ্যমে ঝালকাঠির সাংবাদিকরা জানতে পারেন, মামলার রায়ের সময় ঘনিয়ে আসায় কিছুদিন আগে রেজাউল করিম লন্ডন থেকে কৌশলে পালিয়ে যান। এ আইনজীবী আরো জানান, সাজা হয়ে যাওয়ায় রেজাউল করিমের বিরুদ্ধে এখন ইন্টারপোল ওয়ারেন্ট জারি করতে পারে।

এদিকে দেশে এসে রেজাউল করিম একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তোলেন এবং জমা দেন। ঢাকায় বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এ বিষয় জানতে চাইলে বর্তমানে ঢাকায় অবস্থানরত রেজাউল করিমের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বর চাওয়া হয় ব্যাক্তিগত সহকারী নিরব মল্লিকের কাছে। কিন্তু তিনি মোবাইল নম্বর না দিয়ে এ প্রতিনিধিকে জানান রেজাউল সাহেবই আপনাকে ফোন করবেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেজাউল করিম আর ফোন করেননি। স্থানীয় কয়েক জন সাংবাদিক জানান, রেজাউল করিম দেশে এসে তাদের সাথে টিএন্ডটি নম্বর দিয়ে ফোন করে ছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেও তার সেল ফোন নম্বর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD