ফ্রী ফায়ার গেম থেকে প্রেম, পরে প্রতারণা: অত:পর ... Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




ফ্রী ফায়ার গেম থেকে প্রেম, পরে প্রতারণা: অত:পর …

ফ্রী ফায়ার গেম থেকে প্রেম, পরে প্রতারণা: অত:পর …




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রেমের অভিনয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ১১ ভরি ১ আনা ২ রতি স্বর্ণালংকার, নগদ ৭১০ টাকা এবং দুটি মোবাইল ফোন।

শুক্রবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার রুনা লায়লার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রুনা লায়লা জানান, গত ১২ ডিসেম্বর ঢাকার লালবাগ থানায় শ্রুতি রানী পাল (১৭) নামের এক তরুণী একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে তাকে অপহরণ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ অর্থ আত্মসাৎ করেছে চক্রটি।

লালবাগ থানা অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে মামলা রুজু করে এবং বিষয়টি বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে। এয়ারপোর্ট থানার তদন্ত কর্মকর্তা সনজীত চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশের একটি দল রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের প্রধান নাফিজুর রহমান (২২) এবং তার সহযোগী শফিউল আলম প্রিন্স (২৩)কে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে প্রেমের অভিনয় করে তরুণীদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোনগুলো চক্রটি প্রতারণার কাজে ব্যবহার করত।

পুলিশ জানায়, নিয়ম অনুযায়ী গ্রেপ্তারকৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD