নলছিটিতে ছাত্র রাকিব হত্যাকারীদের ১৩ জনের নামে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটিতে ছাত্র রাকিব হত্যাকারীদের ১৩ জনের নামে মামলা

নলছিটিতে ছাত্র রাকিব হত্যাকারীদের ১৩ জনের নামে মামলা




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় হাসপাতাল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

এতে নিহত রাকিবের পরিবার, সহপাঠী, এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ দুই শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রাকিবের প্রতিবেশী শিক্ষক আবদুর রাজ্জাকসহ কয়েকজন সহপাঠী। বক্তারা বলেন, ঘটনার চারদিন অতিবাহিত হলেও পুলিশ একজন আসামীকেও গ্রেপ্তার করতে পারেনি।

হত্যাকারীরা কিভাবে নিরাপদে এলাকা ছেড়ে চলে গেলো, এমন প্রশ্ন রাখেন সবাই। রাকিব হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন তারা। বক্তারা হত্যাকান্ড ও আসামি পালিয়ে যাওয়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান।

গত ২১ নভেম্বর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে রাকিব হোসেনকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে সহপাঠীরা। এ ঘটনায় নিহত রাকিবের বাবা রিকশাচালক মাসুম হোসেন বাদী হয়ে নলছিটি থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলাটি দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD