এবার ত্রিপুরায়ও বাংলাদেশীদের চিকিৎসা বন্ধের ঘোষণা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




এবার ত্রিপুরায়ও বাংলাদেশীদের চিকিৎসা বন্ধের ঘোষণা

এবার ত্রিপুরায়ও বাংলাদেশীদের চিকিৎসা বন্ধের ঘোষণা




ডেস্ক রিপোর্ট ॥ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে হাসপাতালটি এ সিদ্ধান্ত নেয়।

শনিবার (৩০ নভেম্বর) আইএলএস হাসপাতালের সামনে স্থানীয়রা বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবি মেনে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য চালু থাকা বিশেষ হেল্প ডেস্ক বন্ধ করে দেয়। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয়দের দাবির সঙ্গে তারা একমত এবং বাংলাদেশিদের চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিজেপি-র রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্ববর্তী টুইটার) বলেন, বাংলাদেশি রোগীদের স্বাস্থ্যসেবা বন্ধ করার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছেন। তার মতে, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত করা।

এর আগে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতালও সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এখন ত্রিপুরার আইএলএস হাসপাতালও একই পথ অনুসরণ করল।

ত্রিপুরার বিভিন্ন হাসপাতাল ও চেকপোস্টে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্ক ছিল। এসব সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবার জন্য অন্যত্র যেতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের জন্য এটি বাড়তি ভোগান্তি তৈরি করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD