বিএনপির শোক মিছিলে হামলা: রিমান্ডে হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বিএনপির শোক মিছিলে হামলা: রিমান্ডে হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহ

বিএনপির শোক মিছিলে হামলা: রিমান্ডে হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহ




এইচ.এম হেলাল ॥ বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুই পৃথক মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এই রিমান্ড আদেশ দেন। আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার তদন্ত কর্মকর্তারা পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে বিচারক প্রতিটি মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা এবং সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার পৃথক দুটি মামলা দায়ের করেন। এ দুই মামলার ভিত্তিতেই মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ অক্টোবর শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঈনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়ার পর মঈনকে বরিশালে এনে আজ আদালতে হাজির করা হয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, মঈনের জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত তা নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামিনের বিষয়ে পরবর্তী তারিখে নতুন করে আবেদন করা হবে বলে তিনি জানান।

এদিকে মঈন আব্দুল্লাহর বিরুদ্ধে আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে সেই মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বাবা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD