সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জের সাবেক মেয়র লোকমান ডাকুয়াসহ দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:45:28 pm, Friday, 8 November 2024
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এবং সাবেক ৪ পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের দুই শতাধিক নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালের ২৭ আগস্ট গারুড়িয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা একত্রিত হন। এ সময় বিএনপির প্রায় ২৫০-৩০০ জন নেতা-কর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে সমবেত হলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জন অস্ত্রসহ হামলা চালায়। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং ত্রাস সৃষ্টি করে।

এ সময় হামলাকারীরা রাস্তায় চলাচলরত ইজিবাইক, অটো রিক্সা, মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকটি দোকানেও হামলা চালায়। হামলার পর বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনতাই করা হয়, যার মধ্যে নগদ টাকা ও মোবাইল ছিল।

এ ঘটনার পর, বিএনপি নেতা হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে আসামিদের বিরুদ্ধে হামলা, ধ্বংসাত্মক কার্যক্রম, নাশকতা, সহিংসতা ও চুরির অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামী, গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জের সাবেক মেয়র লোকমান ডাকুয়াসহ দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা

প্রকাশের সময় : 07:45:28 pm, Friday, 8 November 2024