সংবাদ শিরোনাম:

প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক দুই উপদেষ্টার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:49:31 pm, Tuesday, 22 October 2024
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন রাজনৈতিক অঙ্গনে জোরদার হচ্ছে, ঠিক সেই সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতির দপ্তরে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রায় ৪০ মিনিটের মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টার বৈঠক হয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রধান বিচারপতি আইজিপি, র‍্যাব ডিজি এবং ডিএমপি কমিশনারের সঙ্গেও বৈঠক করেন।

এটি উল্লেখযোগ্য যে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। আপিল বিভাগের ৭ বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে একটি স্পেশাল রেফারেন্স পাঠানোর পরেই উপদেষ্টাদের শপথ পড়ানো হয়।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে গত কয়েকদিনে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সিনিয়র আইনজীবীরা বলছেন, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আবারও সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারে। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক দুই উপদেষ্টার

প্রকাশের সময় : 08:49:31 pm, Tuesday, 22 October 2024