সংবাদ শিরোনাম:

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আশঙ্কা যে অঞ্চলে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:47:42 pm, Sunday, 20 October 2024
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা দ্রুত ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রোববার (২০ অক্টোবর) রাতে এই তথ্য জানান।

তিনি বলেন, “লঘুচাপটি বৃষ্টি, ঝড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে। তবে এটি কোনদিকে অগ্রসর হবে, তা স্পষ্ট নয়।” তিনি আরো জানান, যদি লঘুচাপটি শক্তিশালী হয়, তবে আগামী ২৩ অক্টোবর থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়ার এবং রাতের তাপমাত্রা কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের ফেনীতে রেকর্ড করা হয়েছে, যা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেতুলিয়ায় ২১.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ২৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আশঙ্কা যে অঞ্চলে

প্রকাশের সময় : 09:47:42 pm, Sunday, 20 October 2024