সংবাদ শিরোনাম:

বরিশালে মাদকবিরোধী অভিযান: তিন যুবক আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:18:04 pm, Monday, 7 October 2024
  • 21 সংবাদটি দেখা হয়েছে

এইচ.এম. হেলাল : বরিশাল নগরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও জি-মরফিনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে নগরের সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনীকাঠি এলাকার ইউসুফ খানের ছেলে ও বরিশাল নগরের আগরপুর রোডের ভাড়াটিয়া সুজন খান (২৮) এবং নগরের ফলপট্টি এলাকার শাহজাহান সিকদারের ছেলে শাওন সিকদার (২৫)। তাদের কাছ থেকে ৩০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও আটক করা হয়। আটককৃতরা জানায়, তারা এসব ইনজেকশন ঢাকা থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বরিশালে এনে মাদকাসক্তদের কাছে বিক্রি করছিল। কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, সোমবার দুপুরের অপর অভিযানে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারী রোডে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। সেখানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সদরপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে শরিফুল ইসলাম দিপু (৩৬) কে ১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই মেহেদী হাসান।

পুলিশের এই অভিযান মাদক পাচার ও ব্যবহারের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ। বরিশালসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানে পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রাখছে, যা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে মাদকবিরোধী অভিযান: তিন যুবক আটক

প্রকাশের সময় : 09:18:04 pm, Monday, 7 October 2024